এই ওয়েবসাইট/পেজ ব্যবহার ও আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলিতে সম্মতি প্রদান করছেন। ১. পণ্য সংক্রান্ত তথ্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি সঠিক ও আপডেটেড পণ্যের তথ্য, ছবি ও বিবরণ প্রদান করার। তবে চাল একটি প্রাকৃতিক কৃষিপণ্য হওয়ায় রঙ, দানা বা গন্ধে সামান্য পার্থক্য থাকতে পারে। ২. অর্ডার ও কনফার্মেশন অর্ডার গ্রহণের পর ফোন কল বা মেসেজের মাধ্যমে অর্ডার কনফার্ম করা হবে। কনফার্ম না হলে অর্ডার বাতিল বলে গণ্য হবে। ৩. মূল্য ও পেমেন্ট পণ্যের মূল্য বাজার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে। Cash on Delivery অর্ডারের ক্ষেত্রে ১০০ টাকা অগ্রিম বিকাশ/নগদে প্রদান করতে হতে পারে। অগ্রিম পরিশোধ না করলে ডেলিভারি স্থগিত রাখা হতে পারে। ৪. ডেলিভারি নীতি নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়। প্রাকৃতিক দুর্যোগ, যানবাহন সমস্যা বা অনিবার্য কারণে ডেলিভারিতে বিলম্ব হতে পারে। ৫. রিটার্ন ও রিফান্ড চাল যদি অর্ডারকৃত মান বা বিবরণের সাথে না মিলে, ডেলিভারির সময় তাৎক্ষণিক জানালে আমরা পণ্য ফেরত গ্রহণ করবো। ব্যবহার করা বা আংশিক খোলা চাল ফেরতযোগ্য নয়। রিফান্ড প্রযোজ্য হলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। ৬. গ্রাহকের দায়িত্ব সঠিক ঠিকানা ও মোবাইল নাম্বার প্রদান করা গ্রাহকের দায়িত্ব। ভুল তথ্যের কারণে ডেলিভারি ব্যর্থ হলে তার দায়ভার গ্রাহককেই বহন করতে হবে। ৭. শর্ত পরিবর্তনের অধিকার Ricepoints যে কোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই এই Terms & Conditions পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।
শেষ কথা: আমাদের লক্ষ্য হলো সততা, মান ও বিশ্বাসের মাধ্যমে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা।
